1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

সরকার একগুয়েমি করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে : গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪২ বার পড়া হয়েছে

 

বিরোধী মতের সমাবেশে হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয় কমিটি।

আজ সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, বিপ্লবী কমিউনিস্ট লীগ, গাইবান্ধা জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, বাসদ মার্কসবাদী জেলা নেত্রী নিলুফার ইয়াসমিন শিল্পী, সিপিবি’র জেলা কমিটির সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু প্রমুখ।

মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার একগুয়েমি করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তারা একগুয়েমি পরিত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহবান জানান। সেই সাথে নিত্যপণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষ, শ্রমজীবি মানুষ আজকে অতি কষ্টে দিনাতিপাত করছেন। তারা, বর্তমান দুঃশাসন হটিয়ে ব্যবস্থার বদল করতে জনগণের তথা বাম বিকল্প গড়ে তোলার সংগ্রামে সামিল হতে জনগণের প্রতি আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!