1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

ব্রহ্মপুত্র নদে দু’দিনব্যাপী ঐতিহ্যের নৌকা বাইচ

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪২ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরের ব্রহ্মপুত্র নদে দু’দিনব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। কামারজানি ইউনিয়ন আওয়ামী লীগ এ নৌকা বাইচের আয়োজন করে। নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকার দুর দুরান্তর থেকে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করে। প্রায় দেড় কিলোমিটার দূরত্ব থেকে নৌকাবাইচ শুরু হয়। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কামারজানি ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. মহিউল ইসলামের সঞ্চালনায় নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ স¤পাদক যুগ্ম-সাধারণ স¤পাদক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক স¤পাদক অ্যাড. এ.কে.এম মহিবুল হক সরকার মোহন, সদর উপজেলা আন্ত: ফেরিঘাট ইজারাদার মো. আরিফ মিয়া রিজু ও কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, গিদারী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইদু প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় গাইবান্ধাসহ আশেপাশের বিভিন্ন জেলাসহ কয়েকটি জেলা থেকেও রং-বেরংয়ের নৌকা অংশ নেয় এই আয়োজনে। বাদ্য-বাজনা আর ভাটিয়ালি-জারি গানের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করেন গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!