1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা

পলাশবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩২ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীর সাংবাদিকদের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালত রংপুর-এ মাম়লা দায়েরের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৩ অক্টোবর)সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপি সমাবেশ পৌরশহরের চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ীর সিনিয়র সাংবাদিক মনজুর কাদির মুকুল,সিরাজুল ইসলাম রতন ও আল কাদরি কিবরিয়া সবুজসহ ১০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।স্থানীয় সাংবাদিক সমাজের ব্যানারে রিপোর্টার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলামের আহবানে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন পলাশবাড়ী প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি ফজলুল হক দুদু।
এতে বক্তব্য রাখেন,প্রেস ক্লাব পলাশবাড়ী’র সভাপতি মনজুর কাদির মুকুল,পলাশবাড়ী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,প্রেস ক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,পলাশবাড়ী প্রেস ক্লাব সহ সভাপতি ফেরদাউস মিয়া, সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর,রিপোর্টার্স ইউনিটি সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির আকন্দ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,পলাশবাড়ী প্রেস ক্লাব সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম,মশফিকুর রহমান মিল্টন,সাবেক সহ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,সাবেক সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন,স্বাধীন মতপ্রকাশ পত্রিকার প্রতনিধি মতিন মোহাম্মদ,স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইটার্স সভাপতি আব্দুস সালাম মাসুদ ও সাধারণ সম্পাদক নাঈমসহ অন্যান্যরা। এসময় পলাশবাড়ী প্রেস ক্লাব,প্রেস ক্লাব পলাশবাড়ী ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ছাড়াও নানা শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশ সঞ্চালনায় ছিলেন রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ।এসময় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ অবিলম্বে সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান হয় পাশাপাশি সুযোগ সন্ধানী এই প্রবাসীর গতিবিধি নজরদারি রেখে পলাশবাড়ী, সাদুল্লাপুর ও পীরগন্জের নিম্ন আয়ের মানুষকে প্রলোভন দেখিয়ে যাতে বিপদে ফেলতে না পারে সে দিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য ; একটি নারীঘটিত সংবাদ প্রকাশের জের ধরে
নিউ লাইফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রকৌশলী আবু জাহিদ নিউ এর কথিত এ্যাসিস -টেন্ট ফাতেমা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!