1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

পলাশবাড়ীতে বাসদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের ৪তলা ভবনের কাজ ৪ বছরেও সম্পন্ন না হওয়ায় পাঠাদনে বিঘ্ন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ীতে চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের ৪তলা ভবন নির্মাণের কাজ ৪ বছরেও সম্পন্ন হয়নি। রংপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৪তলা একাডেমিক ভবনের কাজ প্রায় ৪ বছর হলেও আজও কাজটি সম্পন্ন হয়নি। শিক্ষার্থীদের পাঠদানে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষক-কর্মচারী।
জানা যায়, পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২০১৯-২০২০ অর্থবছরে ২ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ভবনের কাজ গত ৩১/০৫/২০১৯ সালে কাজ শুরু করেন ঠিকাদারী প্রতিষ্ঠান ঐশি ট্রেডার্স। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে কাজটি ভবনটির কাজ সম্পন্ন করার কথা থাকলেও প্রায় ৪ বৎসর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাজটি সম্পন্ন হয়নি। বর্তমানেও ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বন্ধ রেখেছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকারীদের।
কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর নূর জানান, এ প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ১০৭৩জন শিক্ষার্থী রয়েছে। এরমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি শুরু পর থেকেই বিদ্যালয়ের ৬টি শ্রেণি কক্ষে মালামাল ও আসবাবপত্র রাখায় শ্রেণী কক্ষ সংকটে শিক্ষার্থীদের পাঠদানে বিঘœ ঘটছে। বর্তমানে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বন্ধ রেখেছে কি কারণে বুঝতে পারছি না। কতদিনে কাজটি শেষ হবে তার কোন অবস্থাই জানা যাচ্ছে না। সংশ্লিষ্ট বিভাগের সঠিক জবাবদিহিতা থাকলে আমাদের এই সমস্যায় পড়তে হতো না।
এ ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ বিষয়টি জানালে তিনি বলেন, আমি ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি। ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করা হয়েছে এক সপ্তাহের মধ্যে কাজটি পুনরায় শুরু না করে তাহলে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!