1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৯ বার পড়া হয়েছে

 

 

‘জন্ম-মৃত্যু নিবন্ধন করি-নাগরিক অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালন উপলক্ষে র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৭ অক্টোবর) সকালে র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর ও বরিশাল ইউপি সচিব আমিনুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!