1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা করে আটক ৩ নেতাকে ছিনিয়ে নিলো বিএনপি

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে পুলিশের হাতে আটক ৩ নেতাকে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মী ও তাদের স্বজনরা।
রোববার (২৯ অক্টোবর) বেলা ১টার দিকে হরতাল চলাকালে মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সামনের গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের রংপুর চিনিকল এলাকায় যান চলাচলে বাঁধা দিয়ে পিকেটিং করছিল একদল বিএনপি নেতা-কর্মী। খবর পেয়ে বেলা ১টার দিকে গোবিন্দগঞ্জ থানার ওসিসহ একদল পুলিশ এসে সেখান থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান সুজাসহ ৩ বিএনপি নেতাকে আটক করে পুলিশের ভ্যানে তোলে। এসময় স্থানীয় গোপালপুর গ্রামের একদল নারী-পুরুষসহ তাদের স্বজনর এবং উপস্থিত বিএনপির নেতাকর্মীরা অতর্কিত পুলিশ ভ্যানে আক্রমণ করে।
এসময় তারা পুলিশের ওপর চড়াও হয়ে আটকদের ছিনিয়ে নেয়। এ ছাড়াও তারা রাস্তা আটকে পুলিশকে আক্রমণ করে কয়েকজন পুলিশ সদস্যকে মারপিট করে। তখন পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ছিনিয়ে নেওয়া নেতা-কর্মীদের আর আটক করতে পারেনি।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ দিকে; এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে তাৎক্ষণিক একটি মিছিল বের করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!