1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধায় মোবাইলের দোকানে চুরি ৮ স্মার্টফোনসহ গ্রেফতার ৩

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটায় আফিয়া টেলিকম নামে এক দোকানে চুরির ঘটনায় ৮টি স্মার্টফোনসহ ৩ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।
গ্রেফতাররা হলেন বগুড়ার সোনাতলা উপজেলার সুজাইতপুর গ্রামের মৃত বাবুল্লার ছেলে রাসেল হোসেন ওরফে পাভেল (২৩), একই এলাকার আটকরিয়া গ্রামের মোস্তফার ছেলে আব্দুর রহমান (২২) এবং গবারপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ আল ইমান (১৯)।
প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধার সাঘাটা থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার বালুয়াহাট বাজার থেকে সংঘবন্ধ চোরদলের ৩ সদস্যকে আটক করে। সেই সাথে তাদের কাছ থেকে ৮টি বিভিন্ন মডেলের স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, গত ১৯ অক্টোবর রাতে গাইবান্ধার সাঘাটায় আফিয়া টেলিকম এন্ড ইলেকট্রিক প্যালেস নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা বাজারে অবস্থিত ওই দোকান ঘরের উপরের টিনের চালা কেটে অজ্ঞাতনামা চোরেরা দোকানের ভিতরে থাকা ১ লাখ ৫৭ হাজার ৪১৯ টাকা মূল্যের বিভিন্ন মডেলের ১২টি মোবাইল ফোন ও নগদ ৭০ হাজার টাকাসহ মোট ২ লাখ ২৭ হাজার ৪১৯ টাকা চুরি করে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় সাঘাটা থানা পুলিশ বগুড়ার সোনাতলার বালুয়াহাট বাজার থেকে চোর দলের ৩ সদস্যকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন গ্রেফতার আসামীরা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সংঘবদ্ধ এই চোরদলে আরো কারা করা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এরমধ্যে আসামী রাসেল হোসেন ওরফে পাভেলের নামে বিভিন্ন থানায় ৪টি মামলা বিচারাধীন রয়েছে। সাঘাটা থানায় আসামীদের বিরেুদ্ধে মামলা দায়ের হয়েছে।
প্রেস কনফারেন্সে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ-আল-মামুন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ রাকিব হোসেনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!