1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

সামরিক রেটে পূর্ণাঙ্গ রেশনিং পদ্ধতি চালুসহ ৬ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গ্রামীণ শ্রমজীবীদের জন্য ১০০ দিনের কর্মসৃজন প্রকল্প, সামরিক রেটে পূর্ণাঙ্গ রেশনিং পদ্ধতি চালুসহ ৬দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার জেলা শহরের ডিবি রোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক ও জেলা বাসদ আহবায়ক গোলাম রব্বানী, জেলা সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার আহবায়ক ইসরাত জাহান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সংগঠনের নেতা আফরোজা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে দেশে আমন মৌসুম চলছে এমনই সময়ে সরকার বস্তা প্রতি ইউরিয়া সারের দাম ২৫০টাকা বাড়িয়েছে। ইতোমধ্যে ৩টি ইউরিয়া সার কারখানা বন্ধ। তারা অবিলম্বে গ্যাস সরবরাহের ব্যবস্থা করে বন্ধ সার কারখানা চালুর দাবি জানান। তারা আরও বলেন, সার ডিজেল বিদ্যুৎ সহ সকল নিত্য পণ্যের দাম কমানো এবং বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। সেইসাথে সরকারের পদত্যাগ, ভোট, ভাত ও গনতন্ত্রের লড়াইয়ে ঐক্য বদ্ধ ভাবে জনগণকে রাজপথে সামিল হওয়ার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!