1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

সাঘাটার হলদিয়া ইউনিয়ন পরিষদের ১২শ’ কেজি সরকারি চাল উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয় মন্টু মিয়ার বাড়ী থেকে সরকারি জিআরের ১২শ’ কেজি চাল দু’টি অটোভ্যান যোগে কালোবাজারের পাচারের সময় সাঘাটা-জুমারবাড়ী আঞ্চলিক মহাসড়কের ডাকবাংলো বাজার এলাকায় আটক করে স্থানীয়রা।
সোমবার সন্ধায় সাঘাটায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সাঘাটা থানা পুলিশ এসে চালসহ অটোভ্যান দু’টি জব্দ করে থানায় নিয়ে যায়।
বিভিন্ন সুত্রে জানা যায়, সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে ৬ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত চাল বিতরণ করা হয়। তবে এই চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের একটি চক্র পরিষদ সংলগ্ন স্থানীয় মন্টু মিয়ার বাড়ীতে সরকারি চালের বস্তা পরিবর্তন করে কালোবাজারের বিক্রি করতে দু’টি অটোভ্যান যোগে সাঘাটা-জুমারবাড়ী সড়কের ডাকবাংলো বাজার এলাকায় নিয়ে আসলে স্থানীয়রা চাল ভর্তি ভ্যান দু’টি আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে চালসহ ভ্যান দু’টি জব্দ করে।
এব্যাপারে হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান রফিকুল ইসলাম মন্ডলের সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি। বিষয়টি জানতে হলদিয়া ইউনিয়নের সরকারি চাল বিতরনের সময় সরকারিভাবে নিযুক্ত তদারকি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সিদ্দিকুর রহমানের মোবাইল ফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ জানান, ভ্যানসহ ২৮/২৯ বস্তা চাল উদ্ধারের ঘটনায় তিনি সরেজমিনে চালগুলো পরীক্ষা করেন। চাল সরকারি তবে বস্তা পরিবর্তন করা হয়েছে। চালগুলো থানায় জব্দ রয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিব হাসান জানান, দু’টি অটোভ্যানসহ ৩২ বস্তা চাল জদ্ব করা হয়েছে । এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী জানান, বিষয়টি নিয়ে সোমবার রাত থেকেই তদন্ত চলছে, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা ও উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তাসহ তিনি ঘটনাটি তদন্ত করেন। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!