1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

সাঘাটায় ভ্যান চালক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটার সাঘাটা উপজেলার পুটিমারী মহিষবাতান এলাকার ভ্যান চালক মজিবর রহমানকে হত্যাকারী আতিয়ার রহমান টিক্কার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সাঘাটার ভরতখালীতে সাঘাটা-গাইবান্ধা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে শতাধিক ভ্যান চালক সহ এলাকার শতশত নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, কৃষক নেতা সামছুল হক, সাঘাটা ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সুজাউদৌলা সুজা, নিহত ভ্যান চালক মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগম প্রমুখ। বক্তারা ভ্যান চালক মজিবর হত্যার প্রতিবাদ এবং হত্যার সাথে জড়িত আতিয়ার রহমানকে গ্রেফতারসহ দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, ভ্যানের চাকার নিচে পড়ে ছাগল আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধনারূহা গ্রামের জনৈক আতিয়ার রহমানের পিটুনিতে অটোভ্যান চালক মজিবর রহমান (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!