1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

সরকার পতনের মধ্য দিয়ে শেষ হবে তারুণ্যের রোড মার্চ : ফখরুল

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে রংপুরের একটা ঐতিহ্য আছে। এখানে তেভাগা আন্দোলন হয়েছিল; কৃষক বিদ্রোহ হয়েছিল এই রংপুর থেকে। সেদিন নুরুলদীন ডাক দিয়েছিলেন, ‘কোনঠে বাহে জাগো সবায়’।

আজ শনিবার সকালে রংপুর গ্র্যান্ড হোটেল মোড় থেকে বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল আয়োজিত তারুণ্যের রোড মার্চ উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন।

ফখরুল বলেন, আজ রংপুর থেকে তরুণেরা ডাক দিয়েছে দেশের মানুষকে এই ভয়াবহ সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে। তারুণ্যের রোড মার্চ শুরু হয়েছে, সরকার পতনের মধ্য দিয়ে শেষ হবে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকের তরুণেরা বাংলাদেশের সবচেয়ে বড় একটি অংশ। অথচ তারাই আজকে সবচেয়ে বেশি ভুক্তভোগী। চাকরি নাই, কর্ম নাই, ব্যবসা নাই। বিএনপির নাম–গন্ধ থাকলে ব্যবসা করা যাবে না। ব্যবসায়ী পরিবেশ পরিকল্পিতভাবে আওয়ামী লীগের লোক ধ্বংস করছে। মহীয়সী নারী, দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারান্তরিন করে রেখেছে। তিনি অত্যন্ত অসুস্থ। চিকিৎসকেরা বলছেন, খালেদা জিয়ার চিকিৎসা এ দেশে আর নাই। তাঁর চিকিৎসা দেশের বাইরে করা দরকার। কিন্তু এই স্বঘোষিত প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রীকে বাইরে চিকিৎসা নিতে দিচ্ছেন না। অথচ এক এগারোর সময় কানের চিকিৎসার জন্য বর্তমান তিনি (শেখ হাসিনা) দেশের বাইরে গিয়েছিলেন।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ আজ অসহায় হয়ে গেছে দ্রব্যমূল্য নিয়ে। চালের দাম, তেলের দাম, আলুর দাম, বিদ্যুতের দাম হু হু করে বেড়েছে। কিন্তু মানুষ বিদ্যুৎ পায় না, শুধু লোডশেডিং আর লোডশেডিং। কৃষি সেচ দিতে পারে না কৃষকেরা। আজকে ব্যাংকগুলোতে টাকা চুরি করে আওয়ামী লীগের লোকেরা পাচার করছে বিদেশে। রিজার্ভ কমে গেছে। সরকার দলীয় লোকের দুর্নীতির কারণে আজ রিজার্ভ কমছে, দেশের অর্থনীতির অবস্থা ভালো না।

 

জাতীয় নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। কেননা এই সরকার একটি প্রতারক, তারা জনগণের সঙ্গে বারবার প্রতারণা করছে। তারা বিগত সময়ে মতো এবারও একটা যেমন–তেমন নির্বাচন করতে চায়। কিন্তু এবার সেই সুযোগ হবে না। এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তাই বলতে চাই, সময় থাকতে পদত্যাগ করুন, পার্লামেন্ট ভেঙে দিন। কেননা জনগণ আর এই সরকারকে একদিনের জন্যও দেখতে চায় না। মানুষ জেগেছে, মানুষ এই সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরতে চায়।’

রোড মার্চ পূর্বে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু ও সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভা সঞ্চালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

পথসভা শেষে তারুণ্যের রোড মার্চের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই রোড মার্চ রংপুর থেকে শুরু হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!