1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

পীরগঞ্জে সরকারি ৩২’শ ৩০ কেজি চাল বস্তাসহ জব্দ, থানায় এজাহার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে

 

মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নে অসহায় অতিদরিদ্রদের মাঝে বিতরণকৃত ৩২’শ ৩০ কেজি চাল সরকারি খালি বস্তাসহ জব্দ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় ওই অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে ৩জন কালোবাজারির নাম উল্লেখ করে থানায় এজাহার দাখিল করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, কুমেদপুর ইউনিয়নে ১শ’ ৯৫ জন উপকার ভোগীর মাঝে ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়। উক্ত VWB এর চাল কালোবাজারির উদ্দেশ্যে ক্রয় পূর্বক অভিযুক্ত রসুলপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র দুলাল হোসেন (৫৫) এর বসতবাড়ির ঘর হতে সরকারি চটের খালি বস্তা ৬১টি এবং প্লাস্টিকের ৫০ কেজি ওজনের ৩১ বস্তায় ১৫শ’ ৫০ কেজি চাল, একই ইউনিয়নের মরারপাড়া গ্রামের মৃত নবীউদ্দিন মন্ডলের দু’সহোদর পুত্র কামরুজ্জামান মন্ডল (৪৫) এর বসতবাড়ির ঘর হতে সরকারি ১৫টি বস্তায় ৪শ’ ৫০ কেজি এবং নুরুজ্জামান মন্ডল (৪০) এর বসতবাড়ির ঘর হতে ৪১টি বস্তায় ১২শ’ ৩০ কেজি চালসহ মোট ৩২শ’ ৩০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের বাজার মূল্য- ১লক্ষ, ১৩ হাজার ৫০ টাকা।

স্থানীয়রা জানায়, দুলাল হোসেন, কামরুজ্জামান মন্ডল ও নুরুজ্জামান মন্ডল দীর্ঘদিন ধরে কালোবাজারি ব্যবসার সঙ্গে জড়িত।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ থানায় এজাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!