1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে কৃষি প্রণোদনার রাসায়নিক সার ও মাসকলাই বীজ বিতরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও মাসকালাই বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিস চত্বরে ১৬০ জন কৃষকের মাঝে এসব বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সার ও মাসকালাই বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান ছাড়াও অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. ফাতেমা কাওসার মিশু, অতিরিক্তকৃষি কর্মকর্তা আশিকা জাহান তৈশী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনজুরুল ইসলাম ও শর্মিলা আকতারসহ তালিকাভুক্ত কৃষকরা উপস্থিত ছিলেন। প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি ও ৫ কেজি করে কালাই বীজ প্রদান করা হয় বলে কৃষি অফিস জানায়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন-অর-রশিদ আকন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!