1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

পলাশবাড়ীতে ইউপি সদস্য বাদশা মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ শাস্তির দাবীতে সড়ক অবরোধ ও মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ীতে ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাদশা মিয়ার হত্যাকারীসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শনিবার (৩০ সেপ্টেম্বর) সড়ক অবরোধ ও বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
উপজেলার বেতকাপা ইউনিয়নের সর্বস্তরের জনতার আয়োজনে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা বাজার এলাকায় প্রায় পৌনে ১ ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করা হয়। এসময় দু’পার্শ্বে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে নিহত বাদশা মিয়ার হত্যাকারী পাপুলসহ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং শাস্তির আশ্বাস দেওয়ায় এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
এরআগে ইউপি সদস্য বাদশা মিয়ার পূর্ব নয়নপুর গ্রামের সর্বস্তরের নারী-পুরুষ একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢোলভাঙ্গা বাজারে এসে সড়ক অবরোধ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত বাদশা মিয়ার কন্যা সম্পা খাতুন, মিম আকতার ও আড়াই বছরের শিশু পুত্র নুর মোহাম্মদ সম্রাট প্রমুখ।
নিহত বাদশা মিয়ার ছেলে-মেয়ে তাদের বক্তব্যে বলেন, তার বাবা উপজেলার বেতকাপা ইউপির ৮নং ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলেন। তাঁকে এরআগেও বিভিন্ন সময় হুমকি-ধামকি প্রদান করা হতো। তাই তাদের বাবার হত্যাকারী সন্ত্রাসী পাপুলসহ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সু-দৃষ্টি করেন।
উল্লেখ্য; গত ২৫ সেপ্টেম্বর রাতে উপজেলার বেতকাপা ইউপির পূর্ব নয়ানপুর গ্রামের মধ্যপাড়ায় পাশের বাড়ির প্রতিপক্ষ মাদকসেবী-বিক্রেতা বখাটে পাপুল মিয়া প্রকাশ্যে ধারালো ছুরিকাঘাতে ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাদশা মিয়াকে হত্যা করে। এ ঘটনায় নিহতের মেয়ে স্বপ্না খাতুন বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় হত্যা মামলা (নং-২৩, তাং-২৬/০৯/২৩) দায়ের করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!