1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদ, চাকুরী-রেশনের দাবিতে গাইবান্ধায় সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ মিছিল পথসভা

  • আপডেট হয়েছে : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদ, শ্রমজীবি-নি¤œ আয়ের মানুষের জন্য সারাবছর কাজ ও রেশনের দাবিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখা গতকাল শনিবার জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক আশরাফুল ইসলাম আকাশ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নেতা প্রভাষক জাহিদুল হক, সবুজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান সংকটের মূল কারণ শোষণ ও বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। এই আর্থ-সামাজিক ব্যবস্থার কারণে মুষ্টিমেয় মানুষের হাতে অঢেল স¤পদ জমা হচ্ছে। দেশের সংখ্যাগরীষ্ঠ মেহনতি মানুষের জীবন অন্তহীন সংকটে নিমজ্জিত হচ্ছে। এ অন্যায়-অন্যায্য ব্যবস্থাকে রক্ষা করার জন্যেই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই শ্রমিক-কৃষক-নি¤œবিত্ত-মধ্যবিত্ত মানুষের ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে এ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে শোষনহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তারা অবিলম্বে সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার, নিত্যপণ্য রেশনে সরবরাহসহ সকল কর্মক্ষম মানুষের চাকুরী এবং সকল বয়স্ক-বিধবা-প্রতিবন্ধীদের মাসিক ১০ হাজার টাকা ভাতা নিশ্চিত, ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ করে জনগনের ভোটাধিকারসহ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা, সকল কর্মক্ষম মানুষের চাকুরী দেয়ার জোর দাবী জানান।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫১ বছর পরেও দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়নি। সাধারণ মানুষের জীবনে ভাত-কাপড়-বাসস্থান-শিক্ষা-চিকিৎসার নিশ্চয়তা আসেনি। শোষন-লুটপাটের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ও আদর্শহীন রাজনীতির শাসন ও শোষণে গত ৫১ বছরে দেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, সন্ত্রাস, ঘুষ-দুর্নীতি- লুটপাট, বিকারগ্রস্থ সংস্কৃতি, মাদকের ছড়াছড়ি, সবকিছু মিলে মানুষ এখন দিশেহারা। রাতের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্বহীন আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশে এক চূড়ান্ত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চালু করেছে। আন্তঃসারশূন্য শোষক শ্রেণির গণতান্ত্রিক ব্যবস্থায় ৫ বছর পর পর ভোট দেওয়ার যে অধিকার মানুষের থাকে, তাও মহাজোট সরকার ছিনিয়ে নিয়েছে। নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। গুম-খুন-গ্রেফতার-নির্যাতনের মাধ্যমে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। জ্বালানি তেল, ইউরিয়াসহ সকল সার, বীজ, কীটনাশক সহ সকল কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে কৃষকের উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু ফসল বিক্রি করতে কৃষক নায্যমূল্য না পেলেও মধ্যে স্বত্বভোগীদের দৌরাত্যে মানুষকে অতিরিক্ত মূল্যে খাদ্য ক্রয় করতে হচ্ছে। চাল-ডাল-মরিচ-পেয়াজ-আটা-ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের মুল্যবৃদ্ধি এবং বর্ধিত বাড়ী ও গাড়ী ভাড়া এখন শ্রমজীবি-নি¤œআয়ের মানুষের জীবন-যাপন দূর্বীসহ করে তুলেছে। অসংখ্য বেকার কর্মক্ষম মানুষের চাকুরীর প্রয়োজনে নতুন নতুন কলকারখানা প্রতিষ্ঠার পরিবর্তে দেশের পাটকল, চিনিকলসহ সরকারি শিল্প কারখানা বন্ধ করে বেকারের সংখ্যা বৃদ্ধি করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!