1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

গাইবান্ধা থেকে ঢাকা-দিনাজপুরসহ সারাদেশের রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে সমাবেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা থেকে ঢাকা-দিনাজপুরসহ সারাদেশের রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল রোববার রেল স্টেশন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সংগ্রাম পরিষদের আহবায়ক ও ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, জেলা বাসদ আহবায়ক গোলাম রব্বানী, কৃষক-শ্রমিক-জনতালীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ট্রেন যোগাযোগ নিরাপদ এবং কম খরচের। অথচ গাইবান্ধা থেকে ঢাকাসহ সারাদেশের ট্রেন যোগাযোগ খুবই অপ্রতুল। রংপুর এবং লালমনি এক্সপ্রেস গাইবান্ধার উপর দিয়ে চলাচল করলেও আসন সংখ্যা খুবই কম। দীর্ঘদিন বন্ধ থাকার পর রামসাগর এক্সপ্রেসটি চালু হলেও সেটি পার্বতীপুর থেকে ফেরত আসে। ফলে দিনাজপুর-পঞ্চগড়গামী যাত্রীদের এই ট্রেন কোন কাজে আসেনা। বক্তারা অবিলম্বে প্রস্তাবিত বুড়িমাড়ী এক্সপ্রেস গাইবান্ধার উপর দিয়ে চলাচল নিশ্চিত করা, রামসাগর এক্সপ্রেস বোনারপাড়া থেকে দিনাজপুর পর্যন্ত চালু করাসহ গাইবান্ধা থেকে ঢাকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু এবং গাইবান্ধার জন্য রংপুর-লালমনি এক্সপ্রেসের আসন সংখ্যা দিগুণ করার জোর দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!