1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

 

কোনোরকম সমীকরণের পথে হাঁটতে হচ্ছে না বাংলাদেশকে। এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোর নিশ্চিত করেছে টাইগাররা। বাংলাদেশের জয়ের অর্ধেক কাজটা আগেই এগিয়ে রেখেছিলে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। বাকি কাজটা সারেন বোলার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে আগে ব্যাট করতে নেমে শান্ত ও মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে। মাঝখানে সাকিব ও মুশফিক ছোট্ট দুটি ক্যামিও ইনিংস খেলেন। শান্ত ১০৫ বলে ২ ছয় ও ৯ চারের সাহায্যে ১০৪ রান এবং মিরাজ ১১৯ বলে ৩ ছয় ও ৭ চারে ১১২ রান করেন। জবাবে আফগানিস্তান সব উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ইব্রাহিম জাদরান ৭৫ ও অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদী ৫১ রান করেন।

টস জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের শুরুতেই আফগানদের চমকে দিয়ে মেহেদি হাসান মিরাজকে মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেনিং করতে পাঠান। এ দুজন মিলে ১০ ওভারে স্কোরবোর্ডে ৬০ রান তোলেন। এরপর নাঈম আউট হয়ে গেলে ভাঙে জুটি। দ্বিতীয় উইকেটে নেমে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন তাওহিদ হৃদয়।

তৃতীয় উইকেট ‍জুটিতে শান্ত ও মিরাজ মিলে গড়েন ১৯৪ রানের জুটি। এতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় টাইগাররা। মিরাজ ১১২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান। এর আগে অবশ্য ১১৯ বলে ৭ চার ও ৩ ছয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। মিরাজ অপরাজিত থাকেন ১১২ রান করে। এরপর দলীয় ২৭৮ রানে ক্যারিয়া দ্বিতীয় সেঞ্চুরি তুলে বিদায় নেন শান্ত। তিনি ১০৫ বলে ২ ছয় ও ৯ চারে করেন ১০৪ রান।

এরপর মুশফিক ১৫ বলে ২৫ রান করেন। আর সাকিব ১৮ বলে ১ ছয় ও ৪ চারে ৩২ রানে অপরাজিত থাকেন। অভিষিক্ত শামিম ৬ বলে করেন ১১ রান। আফগানিস্তানের হয়ে মুজিব ও গুলবাদিন নাঈব একটি করে উইকেট নেন। টাইগারদের তিন ব্যাটার রান আউটের শিকার হন।

জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১ রান তুলতেই রহমাতুল্লাহকে ফেরান পেসার শরীফুল। দ্বিতীয় উইকেটে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ায় রহমত শাহ ও ইব্রাহিম জাদরান জুটি। দলীয় ৭৯ রানে রহমত শাহকে বোল্ড করে টাইগার শিবিরে স্বস্তি ফেরান তাসকিন। অপরপ্রান্তে সাবলীল ভঙিতে ব্যাট চালাতে থাকেন ইব্রাহিম। দলীয় ১৩১ রানের সময় তৃতীয় উইকেট হিসেবে ইব্রাহিম হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে মুশফিকের দুর্দান্ত ক্যাচ হয়ে ফেরত যান। এর আগে তিনি ৭৪ বলে ১ ছয় ও ১০ চারে ৭৫ রানের ইনিংস খেলেন।

পরে আফগান অধিনায়ক কিছুটা চেষ্টা চালান। কিন্তু তাকে যোগ্য সহায়তা কেউ করতে পারেনি। শেষ পর্যন্ত তিনি দলীয় ১৯৬ রানের সময় ৬০ বলে ৬ চারে ৫১ রান করে শরীফুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হন। এরপর লেজের অংশ পুরোটা ছেঁটে ফেলেন পেসার তাসকিন আহমেদ। মাঝে এক উইকেট তুলে নেন সেঞ্চুরিয়ান মিরাজ। বাংলাদেশ জয় পায় ৮৯ রানে।

ব্যাট হাতে সেঞ্চুরি ও বল হাতে এক উইকেট নেয়ায় প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পান মেহেদি মিরাজ। বাংলাদেশের হয়ে তাসকিন ৪টি ও শরীফুল ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান হাসান ও মিরাজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!