1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক

আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে : নির্বাচন কমিশনার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

 

 

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, আগামী নভেম্বরের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সংবিধানের মধ্যে আছি, সংবিধানের মধ্যেই নির্বাচন করবো।
আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা হল রুমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আনিছুর রহমান আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী জানুয়ারি মাসের ২৯ তারিখের মধ্যে করতে হবে। যথা সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবো। জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছি। রাজনৈতিক বিষয় রাজনৈতিক মাঠেই সমাধান হবে, আমাদের কিছুই বলার নেই। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, অংশগ্রহণমূলক নির্বাচন হোক এটা আমাদের প্রত্যাশা এবং জাতির প্রত্যাশা।
তিনি বলেন, ভিসানীতির বিষয়ে আমাদের কিছুই করণীয় নেই। কোনো বক্তব্যও নেই, কারণ এটা সরকারের বিষয়। আমরা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!