1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

২৪ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবী গাইবান্ধায় নারী মুক্তি কেন্দ্রের বিক্ষোভ মিছিল সমাবেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩১ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

২৪ শে আগস্টকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবীতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে জেলা শহরের ১নং রেলগেট এলাকায় সংগঠনের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, শিল্পী আকতার ও কলি রানী প্রমুখ।
অপরদিকে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার অপর একটি গ্রুপ বৃহস্পতিবার বিকেল ৪টায় ২৪শে আগস্টকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবীতে সংগঠন কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা আহবায়ক অ্যাড. নওশাদুজ্জামান নওশাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি, নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক হালিমা খাতুন, পারুল বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে। প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে শহীদী মৃত্যু বরণ করে এবং হত্যাকারীদের ফাঁসি হয়। সেই শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারন করে সেদিন সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ হিসাবে ঘোষনার দাবি জানান। সেই দাবি আজও অপুরিত। বক্তারা অবিলম্বে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!