1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গাইবান্ধায় উপজেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩২ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গতকাল সোমবার গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, যুগ্ম সম্পাদক মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, পৌর মেয়র মো. মতলুবর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড. মহিবুল হক মোহন, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, শহর আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক ঝিলাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানা, দপ্তর সম্পাদক মো. শাহীন, দীপক কুমার পাল, শেখ সরদার আসাদুজ্জামান হাসু, শাহ আহসান হাবিব রাজিব, মোজাহিদুল কাদির মুকুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, ১৫ ও ১৭ আগস্ট এবং ২১ আগস্ট একই সুত্রে গাথা। মৌলবাদ অশুভ শক্তি আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে সকল আসামি দেশের বাইরে ও আত্মগোপনে রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় সোপর্দ করতে হবে। অশুভ শক্তির সব অপতৎপরতা সত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার এগিয়ে চলেছে।
শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!