1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

সম্প্রচার ও তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় সাঘাটায় নারী সমাবেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

সম্প্রচার ও তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় গণযোগাযোগ অধিদপ্তর ও গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এছাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. কবির হোসেন, সাঘাটা সহকারি কমিশনার (ভুমি) মনোরঞ্জন চন্দ্র বর্মন, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, তথ্য আপা ফাতেমা আকতার, উপজেলা মহিলা বিষয়খ কর্মকর্তা পবন কুমার সরকার ও ইউপি সচিব আব্দুল মোত্তালিবসহ অন্যান্য কর্মকর্তাগণ।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১, সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সরকারের সকল পর্যায়ের সেবামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
অপরদিকে; সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম। এসময় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!