1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

রাশিয়ায় গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত ২৭

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

 

রাশিয়ার একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান শহরে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দাগেস্তানের রাজধানী মাখাচকালা শহরের একটি হাইওয়ের পাশে একটি অটো রিপেয়ার শপে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকেই পরবর্তীতে কাছাকাছি একটি গ্যাস স্টেশনে আগুন ছড়িয়ে পড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় কমপক্ষে ৬৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। রাশিয়ার উপস্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেনকো হতাহতের সর্বশেষ খবর নিশ্চিত করেন। আহতদের মধ্যে ১৩ জনই শিশু। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিস্ফোরণের পর সবকিছু আমাদের মাথার ওপর এসে পড়ছিল। আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না।’

বার্তা সংস্থা রিয়া নভোস্তি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের পর একটি ভবন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

ওই গ্যাস স্টেশনে বিস্ফোরণের পর প্রায় ৬০০ বর্গমিটার (৬ হাজার ৪৫০ বর্গফুট) এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে ২৬০ জন দমকল কর্মী মোতায়েন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!