1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

রওশন এরশাদকে ‘জাতীয় পার্টির চেয়ারম্যান’ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি ফেক : চুন্নু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৪৫ বার পড়া হয়েছে

 

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ‘জাতীয় পার্টির চেয়ারম্যান’ করা হয়েছে এবং ‘জিএম কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে’ – এমন খবরকে ‘ফেক’ অভিহিত করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে তিনি এক ভিডিও বার্তায় এ দাবি করেন।

এর আগে, মঙ্গলবার সকালে কাজী লুৎফুল কবীর নামে এক ব্যক্তি নিজে ‘প্রেস নোট (জাপা)’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি প্রেস বিজ্ঞপ্তি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ’।

পরে খোঁজ নিয়ে জানা যায়, রওশন এরশাদের নামে ইস্যু করা এই প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি তিনি নিজেও জানেন না। আবার কো-চেয়ারম্যান হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা নিজেরাও বিষয়টি জানেন না।

এ প্রসঙ্গে জানতে চেয়ে যোগাযোগ করলে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদুত গোলাম মসীহ্ এর সঙ্গে কথা বলা যায়নি।

এ প্রসঙ্গে মঙ্গলবার দুপুরে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘এটা ফেক নিউজ। যাদের নাম উল্লেখ করা হয়েছে, দলের কো-চেয়ারম্যান, তারা এ সিদ্ধান্তে কোনও সাইন করেননি। গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলে চেয়ারম্যান হতে পারে না। কাউকে অব্যাহতি দিতেও পারে না। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।’

তার মন্তব্য, ‘এ ধরনের কোনও ঘটনা জাতীয় পার্টিতে ঘটে নাই।’ নেতাকর্মীদের বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানান চুন্নু।

এ বিষয়ে জানতে চাইলে জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, ‘এটা খুব ফালতু হয়েছে। এসব কিছু জানি না। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বেই ঐক্যবদ্ধ।’

আরেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা গণমাধ্যমে বলেছেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ নিয়ে বিভ্রান্তির কোনও সুযোগ নেই। রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। জিএম কাদেরকে তথাকথিত অব্যাহতির বিষয়ে আমি কোনও স্বাক্ষর করিনি। যারা এগুলো করছেন তারা দলকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছেন।’

এদিকে, রওশন এরশাদের নাম ব্যবহার করে প্রেস বিজ্ঞপ্তিকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!