1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ী উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণার মধ্যদিয়ে চতুর্থ পর্যায়ে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৯ বার পড়া হয়েছে

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে চতুর্থ পর্যায়ের (২য় ধাপে) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১৮০টি পরিবারকে জমি ও ঘরের কবুলিয়ত, নামজারীর কাগজ সহ জমি ও গৃহ হস্তান্তর করা হয়। সেইসাথে এ উপজেলায় মোট ৫৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরসহ পলাশবাড়ী উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ টাউন হলে উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি সম্প্রচারে প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান রিহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মো. ফজলুল কবীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সহকারি কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!