1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীতে শ্রমজীবি এক কিশোরের রহস্যজনক মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৫ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রমজীবি কিশোর বাদল মিয়ার (১৬) রহস্যজনক মৃত্যু ঘটেছে। এ নিয়ে মৃতের পরিবারসহ এলাকাবাসির মাঝে নানা সন্দেহ দানা বেধে উঠেছে। কর্মক্ষম ছেলেকে হারিয়ে বাবা-মাসহ পরিবার পাগলপ্রায় হয়ে পড়েছে।
জানা যায়, পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামের দরিদ্র মোহাম্মাদ মিয়া ও বেলী বেগমের সন্তান বাদল স্থানীয় একটি চিড়ার মিলে কাজ করতো। বাদলের উপার্জিত অর্থ দিয়েই কোনো রকমে পরিবারের ভরণপোষণ চলে যেত। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার (৩ আগস্ট) মিলে কাজ শেষ করে বিকেলে বাড়ীর দিকে রওনা হয় বাদল। এসময় গিরীধারীপুর গ্রামের চকপাড়ার চাতাল ও তুলা মিল মালিক আবু মিয়ার ছেলে সাহাদুল ইসলাম সখ্যতাবশত: বাদলকে ঠান্ডা জাতীয় কোমল পানি খাওয়ায়। এরপর বাড়িতে এসে বাদল অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য রাতেই পরিবার বাদলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাদল মৃত্যুর কোলে ঢলে পড়ে। থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান. এঘটনায় পরিবারের পক্ষ হতে থানায় এখনো কেউ অভিযোগ দাখিল করেননি। শুক্রবার (৪ আগস্ট) সকালে বাদলের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই জানা যাবে বাদল মৃত্যুর মূল রহস্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!