1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪৩ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার দুপুরে উপজেলার তালুকজামিরা বাজারে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া ওই এলাকার মৃত খয়বর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকেই ওই এলাকার নালু এবং মতিয়ারদের সঙ্গে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল জাহাঙ্গীরের। নালুদের বাড়ির পাশে জাহাঙ্গীরের দশ শতাংশ জমি আছে। সোমবার বেলা ১১টার দিকে সেই জমিতে জাহাঙ্গীর আমন ধান লাগাতে গেলে নালুদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা জাহাঙ্গীরকে ধাওয়া করে। পরে জাহাঙ্গীর আত্মরক্ষার জন্য দৌড়ে তালুকজামিরা বাজারে যায়। সেখানে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় জাহাঙ্গীরকে। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর। এ সময় জাহাঙ্গীরের সঙ্গে থাকা আরও তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেন হরিণা বাড়ির পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিসুর রহমান তিনি বলেন,  তদন্ত করে পরবর্তী সময় বিস্তারিত জানা যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!