1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস, বঙ্গমাতা ও শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৯ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক পৃথক তিনটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলা পরিষদ টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান রিহান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের সাংসদ ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বরিশাল ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম সরকার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও রিপোর্টার ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তর কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!