1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীতে চতুর্থ পর্যায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেসবিফ্রিং

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩১ বার পড়া হয়েছে

 

মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের নিমিত্তে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ পাকাঘর হস্তান্তরের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেসবিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান রিহান প্রেসবিফ্রিংয়ে উল্লেখ করেন এ উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের (১ম ধাপ) ২৬৫টি ঘরের মধ্যে ৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর হস্তান্তর করা হয়। দ্বিতীয় ধাপে অবশিষ্ট ১৮০টি পাকাঘর আনুষ্ঠানিক হস্তান্তর করা হবে ৯ আগস্ট। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের মাঝে গৃহ ও জমি হস্তান্তরের অংশ হিসেবে এ উপজেলায় ঘর প্রদানের আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন করা হবে। উৎসব মুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে এদিন স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, মেয়র, স্ব-স্ব এলাকার সকল উপকারভোগী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে সূত্র জানায়।
পলাশবাড়ী পৌরসভাসহ উপজেলার পৃথক ৫ ইউনিয়ন ১৫টি গ্রামের বিপরীতে মোট ২৬৫টি’র মধ্যে প্রথম পর্যায় ৮৫ এবং দ্বিতীয় পর্যায় ৯ আগস্ট অবশিষ্ট ১৮০টি ঘর উপকারভোগীর হাতে জমি ও ঘরের কবুলিয়তসহ অন্যান্য কাগজপত্র হস্তান্তর করা হবে। প্রেসবিফ্রিং-এ সহকারি কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য; এ উপজেলায় প্রথম ধাপে ৬০টি, দ্বিতীয় ৪০, তৃতীয় ১৮৫টি এবং চতুর্থ ধাপে ২৬৫টি পরিবার পুনর্বাসনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মোট ৫৫০টি ঘর হস্তান্তর সম্পন্ন করা হল বলে জানা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!