1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গোবিন্দগঞ্জে নদীতে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতলা হাটের ব্রীজ থেকে খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া শিহাব (২১) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে শহরগাছী আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামের খাজা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, গত ৮ আগস্ট দুপুর আনুমানিক দেড়টার দিকে শিহাব এবং তার চার বন্ধু মিলে উপজেলার পানিতলা হাটের খালে গোসল করার জন্য ব্রীজের উপর থেকে পানিতে এক সাথে লাফ দেয়। এতে চার বন্ধু ভেসে উঠলেও শিহাব নিখোঁজ হয়। তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে শিহাবকে না পেয়ে বিষয়টি পরিবারকে জানায় এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত গিয়ে দীর্ঘসময় চেষ্টা করেও শিহাবকে উদ্ধার করতে না পারায় রংপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেয়। পরে ডুবুরিদল ওইদিন সন্ধায় ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ হওয়া শিহাবকে খালের পানিতে খুঁজে না পাওয়ায় রাত গভীর হওয়ায় তারা ওই খালের পানি থেকে উঠে এসে আবারও খোঁজাখুঁজির এক পর্যায়ে ৯ আগষ্ট সকালে সকাল ৯টার দিকে খালের পানি থেকে তার লাশ উদ্ধার করে। বিষয় নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!