1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধার বোনারপাড়া থেকে তিস্তামুখ ও বালাসিঘাট পর্যন্ত রেল চালুর দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৪১ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে ফুলছড়ির তিস্তামুখ ও বালাসি ঘাট পর্যন্ত পরিত্যক্ত রেললাইন সংস্কারসহ পুনরায় রেল যোগাযোগ চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাঘাটার উল্লাবাজার রেলগেট এলাকায় বৃহস্পতিবার (১০ আগস্ট) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠন’ নামক ব্যানারে এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহন করে।
বক্তারা বলেন, তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সডকসহ রেল সেতু অথবা টানেল নির্মাণ উত্তরাঞ্চল মানুষের প্রাণের দাবি। এখানে সডকসহ রেল সেতু অথবা টানেল নির্মিত হলে রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের আট জেলার মানুষের যোগাযোগ সহজতর হবে। এতে উত্তারাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। বক্তারা সেইসাথে বোনারপাড়া থেকে তিস্তামুখ ও বালাসি ঘাট পর্যন্ত পরিত্যক্ত রেল লাইন সংস্কারসহ পুনরায় রেল যোগাযোগ চালু করার জন্য জোর দাবি জানান।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল, সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের উপদেষ্টা সাহাদত হোসেন মন্ডল, সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুৎ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা সরদার, বাংলাদেশের ওয়ার্কসা পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার মৃণাল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর, শফিউল আলম খোকন ও সমাজ সেবক নুরুন্নবী সরকার প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!