1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের আত্মপ্রকাশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৭ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় মঙ্গলবার (১ আগস্ট) রাষ্ট্র সংস্কার আন্দোলনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল মঙ্গলবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় মৃণাল কান্তি বর্মন আহবায়ক ও সামিউল আলম রাসুকে সদস্য সচিব করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১ দফা দাবী আদায়ে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের ১নং ট্রাফিক মোড় এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভায় জেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক মৃণাল কান্তি বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের রংপুর মহানগরের সমন্বয়ক অধ্যাপক চিনু কবির, জাতীয় সমন্বয় কমিটির সদস্য সামিউল আলম রাসু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. রায়হান কবীর, জেলার মো. আশিকুজ্জামান, কনক সরকার, আতাউর রহমান প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, সরকারের আওয়ামী লীগের বদলে বিএনপি, বিএনপির বদলে জাতীয় পার্টি এসেছে। কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বিনা ভোটের সরকার সীমাহীন লুটপাটের মধ্য দিয়ে দেশটাকে দোজখ বানিয়ে রেখেছে। এ থেকে উত্তরণে শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্র সংস্কারও লাগবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি নিয়ে অনেক কথা বলা হয়েছে। কিন্তু সরকার কোনো কথারই পাত্তা দিচ্ছেন না। যে সংবিধানের মাধ্যমে এভাবে জনগণের কথার কোনো দাম না দিয়ে সরকারে থাকা যায় সেই সংবিধান পরিবর্তন করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!