1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩২ বার পড়া হয়েছে

 

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধা সদর উপজেলার ভুমিহীন ও গৃহহীন ১৪৫টি পরিবারের মধ্যে আজ বুধবার সকালে জমি, ঘরের কবুলিয়ত, নামজারীর কাগজসহ জমি ও গৃহ হস্তান্তর করা হয়। একই সাথে গাইবান্ধার ৫টি উপজেলায় মোট ৯৮০ জন ভূমিহীন, গৃহহীন মানুষকে জমি ও গৃহ হস্তান্তর এবং গোবিন্দগঞ্জ ও সাদুল্যাপুর উপজেলার ৭৮টি ঘর জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণের মাধ্যমে তা হস্তান্তর করা হয়। জমিসহ প্রতিটি ঘরের মালিকানা স্বামী স্ত্রীর ৫০ ভাগ করে একজন উপকারভোগী পূর্ণ ঘরের মালিকানা লাভ করবেন।
এ উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি সম্প্রচার প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচীর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে বেঁচে থাকে, প্রতিটি মানুষকে যেন সুন্দর সমাজ গড়ে তুলে দিতে পারি, সেজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষ যারা ভূমিহীন ও গৃহহীন থাকবে তাদেরকে জমিসহ সেমিপাকা ঘর বিতরণ করা হবে। সেই সাথে তিনি আরও বলেন, বিদ্যুৎ ও পানি সাশ্রয় করতে হবে।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রেজাউল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ নাসির উদ্দিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ নাসির উদ্দিন, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস কর্মকর্তা, সাংবাদিক সহ উপকারভোগীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!