1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় দুটি বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন হুইপ গিনি

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৫১ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসা এবং ঘাগোয়া মিয়াজান বেপারি উচ্চ বিদ্যালয়ের চারতলা নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। রোববার (২৭ আগস্ট) নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই একাডেমিক ভবন দুটি নির্মাণে ৪ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে ঘাগোয়া মিয়াজান বেপারি উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন এবং লেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসার একতলা ভবনটিকে উর্দ্ধমুখী সম্প্রসারণের মাধ্যমে চারতলায় উন্নীত করা হয়।
এ উপলক্ষে লেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসা চত্বরে মাদ্রাসার সুপার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সহকারি প্রকৌশলী সবুজ মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফলাক হোসেন প্রমুখ।
অপরদিকে ঘাগোয়া মিয়াজান বেপারি উচ্চ বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সহকারি প্রকৌশলী সবুজ মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ স¤পাদক মাহবুব আলম কোট, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।
সমাবেশ দুটিতে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সেইসাথে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নানা ধরণের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এটাই তার প্রত্যাশা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!