1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ নিহতের ঘটনায় চালকসহ তিনজন গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় চালকসহ তিনজনকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার কামাল হোসেন জানান, ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামীদের ও ট্রাকটি সনাক্ত করা হয়। এরপর শুক্রবার রংপুর মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাকটির চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকটির চালক জামাল মিয়া (৩৫), তার সহকারী মশিউর রহমান (২৯) এবং ট্রাকটির মূল মালিক আনিসুর রহমান (৪৪)। তাদের তিনজনেরই বাড়ি রংপুরের মাহিগঞ্জ এলাকায়। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। সেই সাথে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, ওইদিন ট্রাক চাপার পর আসামীরা ট্রাকটির রং পরিবর্তনের জন্য মাহিগঞ্জের একটি গ্যারেজে রেখে যায়।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে ট্রাকটির মালিক আনিছুর রহমান নিজেই ট্রাক চালক হওয়া সত্ত্বেও বদলী হিসেবে হেলপার জামাল মিয়াকে রংপুর থেকে বালাসীঘাটে আলু নিয়ে পাঠান। সেখানে ভোররাতে আলু আনলোড করে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে সকাল ৬টা ২০ মিনিটের দিকে গাইবান্ধা শহরের পুরনো জেলখানা মোড়ে পৌঁছলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামানিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!