1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় গরীব রোগীদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৩ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এই চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দীন শাহ পলাশ, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।
হুইপ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক মুক্তির জন্য এ দেশ স্বাধীন করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার গঠন করেছিল বলেই বাংলাদেশ এর উন্নতি হচ্ছে। আওয়ামী লীগ সরকার গঠন এর ফলে মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। উল্লেখ্য, গরীব, অসহায় ৫৯ জন রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এর আগে উপজেলা মৎস্য অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুটি পুকুরে ৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত করন উদ্বোধন করেন হুইপ গিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!