সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন জায়েদ খান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে অবস্থিত ইনস্টিটিউট অব পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে এ পুরস্কার দেওয়া হয়েছে তাকে। একই সঙ্গে তাকে ‘গ্লোবাল শান্তিদূত’ নিযুক্ত করা হয়েছে। সংবাদমাধ্যমকে এ কথা জায়েদ নিজেই জানিয়েছেন।

তিনি বলেন, ‘কোভিড সময়কালে আমার কর্মকাণ্ড ও মানবিকত তৎপরতা তাদের দৃষ্টিগোচর হয়েছে। কেননা তারা আমার নিকট পূর্বে আমার কর্মকাণ্ড সম্পর্কে মেইল চেয়েছে, আমি পাঠিয়েছি। আমার চলচ্চিত্রের কাজ জানতে চেয়েছে । এ ছাড়া আমি একজন চিত্রতারকা, তাই তারা আমাকে মনোনীত করেছে। জাতিসংঘের প্রধান কার্যালয়ে আমাকে যে সম্মাননা দেওয়া হলো তাতে আমি আবেগ আপ্লুত, এই সম্মান আমি ধরে রাখার চেষ্টা করব।’

এ সম্মাননা প্রসঙ্গে জায়েদ আরও বলেন, ‘এটি একটি বিরল সম্মান। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এ অর্জন আমার দেশের জন্য।’

বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটনের জাতিসংঘের সদর দপ্তরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জায়েদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার প্রদান ও সম্মাননা তুলে দেওয়ার পর আমন্ত্রিতদের নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে এক নৈশভোজের আয়োজন করা হয়েছিল।

জায়েদসহ বিশ্বের ৪০ ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে মানবিক অবদান রাখার জন্য হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft