শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সরকার পতনের ১ দফা ঘোষণা বিএনপির

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে

 

সরকারের পতনের দাবিতে এক দফা ঘোষণা দিয়ে ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আগামী ১৮ জুলাই (মঙ্গলবার) ঢাকাসহ দেশের সব মহানগরী ও জেলায় পদযাত্রার কর্মসূচি পালন করা হবে।

ঢাকায় পদযাত্রা হবে দুই দিন। ১৮ জুলাই গাবতলী থেকে যাত্রাবাড়ী এবং ১৯ জুলাই উত্তরা আব্দুল্লাহপুর থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত হবে পদযাত্রা।

বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচি ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একদফার দাবিতে এটা প্রাথমিক কর্মসূচি।’

সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, ‘এখনো সময় আছে ঘোষণার পরপরেই পদত্যাগ করুন। রাজনৈতিক ইতিহাস বলে পরে পালাবার পথও পাবেন না।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, ‘এরপরও যদি কাজ না হয়, আঙুলে ঘি না ওঠে তাহলে কী করতে হয় তা দেশের মানুষ জানে। আপনাদের প্রত্যাশিত কর্মসূচি দিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft