1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

রাত পোহালেই গাইবান্ধায় ৪টি ইউনিয়নে নির্বাচন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

আজ ১৭ জুলাই সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও নাকাই এবং সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে চন্ডিপুর ইউনিয়নে সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে ওই পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থীসহ মোট ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার ভোটার ৩০ হাজার ৫৯৫ জন। ওই উপজেলার নাকাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮৪০ জন। অপরদিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ১৪ হাজার ৫৪ জন। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ওইসব ইউনিয়নে ভোট গ্রহণ চলবে।
এই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপুর্ণ করতে পুলিশ, র‌্যাব আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব রয়েছে। এ ছাড়াও ম্যাজিষ্ট্রেট-এর নেতৃত্বে ভ্রাম্যমান টহলদল তাদের দায়িত্ব পালন করবেন বলে জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!