1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম এবং বাসুদেবপুর সিকে স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন নবাগত ইউএনও কামরুল হাসান

  • আপডেট হয়েছে : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৮ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদ কার্যলায় পরিদর্শন করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান রিহান।
সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার বরিশাল ইউপি কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রমের বিভিন্ন শাখা-প্রশাখা পরিদর্শন তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান। এছাড়াও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট ডিজিটাল সেন্টার, ক্যাশবহি, বিভিন্ন তথ্য-উপাথ্য রেজিষ্টার বহি দর্শনসহ ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বাস্তবায়নে দু’টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম সরকার, ইউপি সচিব মো. আমিনুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অপরদিকে; অত্র ইউপি’র ঐহিত্যবাহী বিদ্যাপীঠ বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। প্রথমে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউএনও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি মননশীল হয়ে পাঠদানসহ বিভিন্ন কলাকৌশল অবলম্বনের মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোনিবেশ হওয়ার আহবান জানান। এসময় কলেজের সভাপতি খাজা নাজিম উদ্দিন ও অধ্যক্ষ একেএম আব্দুর নুর ছাড়াও শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!