1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

পলাশবাড়ীতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী আটক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী ওবায়দুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে এক অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ টীম পলাশবাড়ী পৌর শহরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কে বাঁশকাটা ব্রাকমোড় পয়েন্টে চলন্ত যানবাহন সমূহে তল্লাশি অভিযান শুরু করেন। এসময় রংপুর হতে বগুড়াগামী আগমন পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-০২৩৭) তল্লাশিকালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ওবায়দুলকে আটক করা হয়। আটক মাদক কারবারী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাটারী গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩৬ (১), তাং-১৩/০৭/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!