1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

দিনভর সংঘর্ষ : আটক ৯০, আহত ২০ পুলিশ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে

 

ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর অবস্থান কর্মসূচি ‘বেআইনি’ ছিল বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৯ জুলাই) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক আহমেদ জানান, এই কর্মসূচি থেকে এখন পর্যন্ত বিএনপি ও তাদের যুগপতের দলগুলোর প্রায় ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, ‘আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে যে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে, সেটা ছিল বেআইনি। কারণ গতকালই আমরা বলেছি, এই সমাবেশ করার জন্য ডিএমপি কমিশনারের কাছে অনুমতি নেওয়া হয়নি। এমনকি অনুমতির জন্য আবেদনও করা হয়নি।’

সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা অবৈধভাবে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে জনদুর্ভোগ বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে জানিয়ে তিনি বলেন, ‘তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে একজন যুগ্ম কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মেহেদী হাসানসহ প্রায় ২০ পুলিশ সদস্যকে আহত হয়েছেন। তারা পুলিশের গাড়িও ভাঙচুর করেছে। এছাড়াও তারা সাধারণ জনগেণের প্রায় ২০টি গাড়ি ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগ করে।’

এর পরিপ্রেক্ষিতে পুলিশ বল প্রয়োগ করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে উল্লেখ করেন ডিএমপির এই উপকমিশনার। তিনি বলেন, ‘এ সময় তারা পুলিশের ওপর আবারও হামলা করে। পরবর্তী সময়ে রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে বেআইনি কর্মসূচিকে ছত্রভঙ্গ করে তাদের সরিয়ে দেই।’

তিনি জানান, এখন পর্যন্ত আজকের কর্মসূচি থেকে প্রায় ৯০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যহত আছে।

ফারুক আহমেদ বলেন, ‘যারা হামলা ভাঙচুরে অংশ নিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। এসব ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!