1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাটে বাড়ছে পরিবেশ বান্ধব মালচিং পেপার পদ্ধতি ব্যবহারের আবাদ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

 

খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে অতি বৃষ্টিতেও মাটির গুণাগুণ নষ্ট না হওয়া এবং উৎপাদন খরচও কম হওয়ায় পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল চাষ দিন-দিন বৃদ্ধি পাচ্ছে।
মালচিং পেপার ব্যবহার করুন, অধিক ফসল ঘরে তুলুন” এই শ্লোগানকে সামনে রেখে স্থানিয় বেসরকারি প্রতিষ্ঠান ’জাকস ফাউন্ডেশন’ কৃষকদের কারিগরি সহযোগিতা প্রদান করছেন। মালচিং পদ্ধতিতে বেড তৈরি এবং রাসায়নিক ও জৈব সার একসঙ্গে প্রয়োগ করে বীজ রোপনের জায়গা টুকু ফাঁকা রেখে আবাদকৃত জমি পলিথিনের মালচিং শেড দিয়ে ঢেকে দিতে হয়। এতে অতি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি মাটির গুণাগুণ নষ্ট হয়না। তা ছাড়া এ পদ্ধতিতে ফসল চাষ করলে উৎপাদন খরচও কম হয়।
জয়পুরহাট জেলায় পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল চাষ দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে অধিক ফসল উৎপাদনের জন্য শসা ও তরমুজ চাষে বর্তমানে পুরোপুরি মালচিং পেপার ব্যবহার করছেন কৃষকরা।
সদর উপজেলার গোপালপুর, ফরিদপুর, তেকানা ও কোচকুড়ি গ্রাম ঘুরে দেখা যায়, মাঠে কৃষকরা মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষ করছেন। গোপালপুর গ্রামের কৃষক মুকুল, তেকানা গ্রামের মাহমুদ, কোচকুড়ি গ্রামের বিপ্লব জানান, মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষে অধিক ফসল উৎপাদনের পাশাপাশি উৎপাদন খরচ কম হওয়ায় লাভ বেশি থাকে। গোপালপুর, ফরিদপুর, তেকানা ও কোচকুড়ি গ্রাম এলাকায় এবার প্রায় ১০০ বিঘা জমিতে মালচিং পেপার ব্যবহার করে শসা চাষ হচ্ছে বলে জানান, জাকস ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন শাহিন।
মালচিং পদ্ধতিতে ফসল চাষের জন্য কারিগরি সহযোগিতা প্রদানের কথা জানান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন। মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষে মাটির গুণাগুণ রক্ষা হওয়ার পাশাপাশি অধিক ফসল উৎপাদন করা যায় বলে মন্তব্য করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!