1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৫২ বার পড়া হয়েছে

 

সাঁওতাল হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি।

রোববার (৯ জুলাই) গাইবান্ধার গোবিন্দগঞ্জ ঢাকা-রংপুর মহাসড়কের থানা চৌরাস্তা মোড় ও নওগাঁর চৌমাসিয়া নওহাটামোড় এ কর্মসূচি পালন করা হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন জানান, গোবিন্দগঞ্জের তিন সাঁওতাল হত্যার বিচার, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন, বাদ পড়া আদিবাসী জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তকরণ, সরকারি চাকরিতে আদিবাসী কোটা নিশ্চিতকরণ এবং উচ্চ শিক্ষায় আদিবাসীদের কোটা বাস্তবায়ন, রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পাওয়ায় অভিনাথ মার্ডি ও রবি মার্ডির আত্মহত্যার প্ররোচণাকারীদের বিচার ও সারাদেশে আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবর দখল, মিথ্যা মামলা, লুটপাট, পুলিশি হয়রানি, আদিবাসীদের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, ভূমি অফিসের ঘুষ বাণিজ্যসহ দুর্নীতি বন্ধের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।দাবি না মানা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান রবীন্দ্রনাথ সরেন। তিনি বলেন, ভূমির অধিকার আদায়ে গোবিন্দগঞ্জে তিন সাঁওতালকে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের সাত বছর পেরিয়ে গেলেও বিচারকার্য শুরু হয়নি। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। তারপরও বিচারের নামে তালবাহানা চলছে।

রবীন্দ্রনাথ সরেন আরও বলেন,গোবিন্দগঞ্জের তৎকালীন অ্যাসিল্যান্ড অবিদীয় মার্ডিকে। সে মামলারও একই অবস্থা। বছরের পর বছর তদন্তের নামে কালক্ষেপণ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারর মুখোমুখি করার দাবি জানান তিনি।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেওয়া হয়েছে। পরে তাঁরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!