1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১ ঃ আটক ১০

  • আপডেট হয়েছে : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে শনিবার রাত ১০টার দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল কুদ্দুস (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
আটককৃতরা হলেন, উপজেলা খুকশিয়া গ্রামের সংশের মিয়ার ছেলে মধু মিয়া, মুনসুর আলীর ছেলে ছকু, সাইদার, সানোয়ার, আরিফ মিয়ার ছেলে কাওসার, মিলন মিয়ার ছেলে মনতাজ, মধুর স্ত্রী শিউলী বেগম, তার দুই মেয়ে মিম আকতার ও মিতু আকতার এবং সানোয়ারের স্ত্রী সুমনা বেগম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার নাকাই ইউনিয়ন খুকশিয়া গ্রামে দীর্ঘ দিন থেকে মধু ও আনসারের মধ্য জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধী জমিতে দুই পক্ষ সীমানা নির্ধারণের জন্য সার্ভেয়ার (আমিন) নিয়ে আসেন। সার্ভেয়ার এসেও তাদের বিরোধ মিটমাট করতে পারেনি। পরে রাত ১০টার দিকে আনসারের ভাই মধু মিয়ার সাথে আব্দুস কুদ্দুসের জমি নিয়ে তর্ক চলতে থাকে। হঠাৎ করে মধুসহ তার লোকজন অতর্কিতভাবে কুদ্দুসের উপর হামলায় চলায়। এতে আব্দুল কুদ্দুস পিঠে ও মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় এলাকাবাসী হত্যাকারীদের ঘরের মধ্যে আটকে রেখে গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে জেলার সহকারী পুলিশ সুপার সি-সার্কেল উদয় কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে হত্যাকারীদের আটক করে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!