1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বিএনপি গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে হত্যা করেছে — কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩৭ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম। সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শহীদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল লতিফ আকন্দের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, মাহমুদ হাসান রিপন এমপি, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ মো. আবদুস সালাম, সহ-সভাপতি অ্যাড. মানিক কুমার ঘোষ, উপদেষ্টা নাজমুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহেল কাফি মন্ডল, সদস্য পাপিয়া রায় পাখি প্রমুখ।
প্রধান অতিথি কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত শিবিরের দু:শাসনের কথা জনগণ ভোলেনি। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা জ্বালাও-পোড়াও করেছে। তাদের আমলে জঙ্গীদের মদদ দিয়ে সন্ত্রাস কায়েম করেছিল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন বাস্তবায়ন হয়েছে তা বিশ্ব দরবারে মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী সরকার গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন চলছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!