1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

গাইবান্ধায় বিএনপির পদযাত্রা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। পদযাত্রাটি দলীয় কার্যালয় থেকে বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রা কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেন।
দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচি পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিুসজ্জামান খান বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল আরজু, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী কুশাসনে দেশ আজ বিপর্যস্ত। মানুষ ভোটের অধিকার, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার হারিয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের এখন বেঁচে থাকা দায়। সর্বগ্রাসী দুর্নীতি আর ভয়াল জঙ্গলের রাজত্ব থেকে দেশ ও মানুষকে বাঁচাতে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে। বক্তারা আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবন এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার পুন: প্রতিষ্ঠার দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলোর একদফা আন্দোলন সফল করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!