1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবারও আগুন-সন্ত্রাস শুরু করেছে বিএনপি-জামায়াত : প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

 

 

২০১৩-১৪ সালের মতো বিএনপি-জামায়াত আবারও আগুন-সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, গতকালকে দেখেছেন- কতগুলো বাস পুড়িয়েছে। চলন্ত বাস, ট্রেনে তারা আগুন দিয়েছে। মানুষকে জীবন্ত পুড়িয়েছে, সবখানে আগুন দিয়েছে। ২০১৩-১৪ তে পুড়িয়েছে। গতকালকেও আমরা তাদের অগ্নিসন্ত্রাসের নমুনা আবারও দেখলাম। বিএনপি-জামায়াত আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে।

রোববার (৩০ জুলাই) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি পঞ্চম ধাপে দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ’৯৬ সালে আমি যখন সরকার গঠন করি তখন ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব কোনো ভবন ছিল না। আমি ১০তলা ভবন নির্মাণ করে দেই। সব জেলায় স্থায়ী অফিস ছিল না, মাত্র ৩৪টি জেলায় অফিস ছিল। আমি সরকারে আসার পর প্রতিটি জেলায় ইসলামী ফাউন্ডেশনের জন্য অফিসের ব্যবস্থা করে দেই ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

তিনি বলেন, আমি যখন বায়তুল মোকাররম মসজিদকে উন্নত করার জন্য প্রকল্প নিলাম, কাজ শুরু করলাম, সেখানে আমাদের মহিলাদের নামাজের সুব্যবস্থা, পুরুষদের নামাজের সুব্যবস্থা, অজুখানা থেকে শুরু করে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা, মিনার তৈরি করে দিচ্ছি, তখন ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি, খালেদা জিয়া ক্ষমতায় এসে এই মসজিদের কাজ বন্ধ করে দেয়। আমরা যতটুকু কাজ করেছিলাম ততটুকু পড়ে থাকে। এটি অত্যন্ত দুঃখদায়ক একটা ঘটনা।

প্রধানমন্ত্রী বলেন, আট বছর পর যখন আমরা ক্ষমতায় এসে বায়তুল মোকাররম মসজিদকে আবার পুনর্নির্মাণ করে উদ্বোধন করি, এখানে আমাদেরকে সৌদি সরকারও সহায়তা করে। শুধু বায়তুল মোকাররম মসজিদ না, ক্যান্টনমেন্টে একটি বড় মসজিদের কাজ শুরু করছিলাম, তখন খালেদা জিয়ার বক্তব্য ছিল এত বড় মসজিদে কে যাবে নামাজ পড়তে? মিনারগুলো তৈরি করতে দেয়নি। দ্বিতীয়বার ক্ষমতায় এসে মসজিদটা নির্মাণ করি। ইসলাম ধর্মের নামে রাজনীতি করে কিন্তু ধর্মীয় কাজে তাদের কোনো আন্তরিকতা ছিল না। যা ছিল শুধু দেখানো।

সরকারপ্রধান বলেন, তাদের (বিএনপি) চরিত্র তো জানেন, তারা অগ্নিসন্ত্রাসী। গতকালকেও দেখেছেন। কতগুলো বাস পুড়িয়েছে। এর আগে জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে হত্যা করেছে। গতকালকেও তাদের ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাসী রূপ আবার দেখলাম। বাংলাদেশের যেন এ ধরনের সন্ত্রাসীরা ক্ষতি করতে না পারে, সেজন্য সবার কাছে আমার আহ্বান থাকলো।

মুসল্লি, ইমাম এবং মোয়াজ্জিনদের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপকর্ম হয়। এগুলো থেকে মানুষ যেন বিরত থাকে সেজন্য আপনাদের খুতবায় সচেতন করবেন। যেমন বাল্যবিবাহ রোধ করা, শিক্ষার প্রতি যেন সবাই আন্তরিক হয়, জঙ্গিবাদের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারো ছেলে-মেয়ে যেন সম্পৃক্ত না হয়। ইসলামের নামে জঙ্গিবাদি কার্যক্রম করে ইসলামের সুনাম নষ্ট করে দেওয়া হচ্ছে, মুষ্টিমেয় কয়েকটি মানুষের জন্য আমাদের পবিত্র ধর্ম বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেটা যেন না হয়। জঙ্গিবাদ সন্ত্রাস আমাদের জিরো টলারেন্স, কোনোভাবে আমরা তা সহ্য করব না। এই পথে বাংলাদেশ এগিয়ে যাবে না।

পঞ্চম ধাপে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন প্রান্তে অন্যদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ছাড়াও মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হামিদ জমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত থাকা কক্সবাজার জেলার সদর উপজেলা ও খুলনা জেলার ফুলতালা উপজেলা মডেল মসজিদ প্রান্তে স্থানীয় সংসদ সদস্যসহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!