1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

সারা বছরের কাজ ন্যায্য মজুরি ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি গাইবান্ধায় ক্ষেতমজুর সমিতি’র বিক্ষোভ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা সংবাদদাতাঃ

ক্ষেতমজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, সারা বছরের কাজ ও ন্যায্য মজুরির নিশ্চয়তা, ষাটোর্ধ্ব মজুরদের জমাবিহীন পেনশন প্রদান ও গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলা কমিটি এ বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ পূর্ব একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শহরের ডিবি রোডে ১নং রেল গেইটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডল, জেলা নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মইশাল, গাইবান্ধা সদর উপজেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণে ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্মে নিত্যপ্রয়োজনী পণ্যমূল্য বৃদ্ধির ফলে সবচেয়ে কষ্টে আছে ক্ষেতমজুর-দিনমজুররা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি পল্লী রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি করে আসছে। কিন্তু ধনীক শ্রেণির তোষনকারী সরকার তা আমলে নিচ্ছে না। তারা অবিলম্বে ক্ষেতমজুর, দিনমজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর জোড় দাবি জানান। সেই সাথে তারা ষাটোর্ধ্ব মজুরদের জন্য বিনা জমায় পেনশন স্কীম চালু, ক্ষেতমজুরদের সারা বছর কাজ ও ন্যায্য মজুরি প্রদান, নারী ক্ষেতমজুরদের সমান মজুরি প্রদান ও গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!