1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

সারাদেশে বিদ্যুতের অসনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৪৫ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা সংবাদদাতাঃ

সারাদেশে বিদ্যুতের অসনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি শেষে গাইবান্ধা নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল মোন্নাফ আলমগীর, জেলা জিয়া পরিষদের আহবায়ক আব্দুল আউয়াল আরজু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী প্রমুখ।
বক্তারা বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ ও সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। তারা আরও বলেন, এই সরকার ব্যর্থ সরকার। দেশের মানুষ আর এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তারা ভোট চোর, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই সাধারণ মানুষ এই সরকারকে আর বিশ্বাস করতে চায় না। আজ দেশে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মানুষ এই সরকারের কাছে এখন জিম্মি হয়ে পড়েছে। ফলে সময় এসেছে সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন করা। নইলে তারা পালানোর পথ খুঁজে পাবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!