1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সাদুল্যাপুরে বিদেশি পিস্তলসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার : ম্যাগজিন-গুলি জব্দ

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এসময় ডিবি পুলিশ নজরুল ইসলাম প্রধান (৪২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। এ নিয়ে গতকাল শনিবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। গ্রেফতারকৃত নজরুল ইসলাম প্রধান সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর প্রধান পাড়া গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন উল্লেখ করেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ওয়ার্ডের জিন্না খাঁ নামে এক কৃষকের জমিতে অভিযান চালানো হয়। এসময় নজরুল ইসলামের শরীর তল্লাশি করে কালো রংয়ের সচল একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্যাহ আল মামুন, ডিবির অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!